ছবিতে থাকা বাসটি নিশ্চয় কারো অজানা নয়।
এটা মিরপুর রোডের গাড়ি। বিচ্ছিন্ন ঘটনা ঘটতে মিরপুর উত্তরা এ ধরনের জায়গা লাগে না। শুধুমাত্র এ ধরনের ঘটনা থেকে আপনার রেহাই পাওয়ার জন্য নিজের সচেতনতাই যথেষ্ট।আপনি বাসে বা গাড়িতে যেখানে যে অবস্থায় চলেন না কেন। একটু সচেতন হয়ে জানালার পাশে বসেন।
কখনো মোবাইলে কথা বলতে বলতে নিজের খেয়াল টা কে হারিয়ে ফেলবেন না।কারণ ওত পেতে থাকা মানুষগুলো আপনার মোবাইল ফোনটি যে কোন মুহূর্তে জানালা দিয়ে হাত দিয়ে কেড়ে নিতে পারে। শুধু মোবাইল ফোন নয় মহিলাদের কানের দুল পর্যন্ত খুলে নিয়ে যায়। কখনো কখনো কান ছিঁড়ে ফেলে। বিশেষ করে এই ধরনের ঘটনা ঘটে যখন গাড়ির জ্যামে আটকে থাকে। কেবলমাত্র আপনার সচেতনতাই পারে এই সমস্ত ঘটনা থেকে রেহাই পেতে।

মন্তব্যসমূহ