বৈদ্যুতিক তারের সাথে লতা পাতায় মোড়ানো এলাকা।

এটা নরসিংহপুর বাস স্ট্যান্ড থেকে হিন্দু মহল্লার দিকে যে রাস্তা গিয়েছে, সেখানকার দৃশ্য। এলাকাটি আশুলিয়া থানা আওতাধীন।আশে পাশের এলাকাগুলো শিল্পাঞ্চলের হওয়ায় এখানে কারেন্টের ভোল্ট গুলো সম্ভবত বেশি। নরসিংহপুর এলাকাটি বেশির ভাগই বাঁশঝাড়, লতা পাতা ও গাছপালা দিয়ে ঘেরা। আর তারই মধ্যে দিয়ে চলে গেছে অনেক ভোল্টের এই বৈদ্যুতিক লাইন। এলাকায় বৃষ্টি আসা লাগে না বাতাস না আসতে আসতে কারেন্ট চলে যায়। ফলে এলাকার মানুষ বৈদ্যুতিক বিহীন সময় কাটান কমপক্ষে পাচ থেকে10 ঘন্টা। ভুক্তভোগী মানুষজনের দাবি বর্তমান বাংলাদেশে এ ধরনের কারেন্ট সার্ভিস নেই। আশাকরি গাছপালা ও বাঁশঝাড়ের বিষয়টা আপনাদের আমলে নেবেন। এবং মানুষের স্বস্তির বিষয়টাও একটু বিবেচনা করবেন। এমনটাই দাবি সাধারণ মানুষের। বিষয়টি পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের নজরে দেওয়ার জন্য অনেক অনেক শেয়ার করুন।।

মন্তব্যসমূহ